জগন্নাথপুরে আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান স্মরণে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১০:০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, সিলেট জেলার সাবেক সহ-সভাপতি, সৈয়দপুর সৈয়দ শাহ শামসুদ্দিন রহ. হাফিজিয়া দারুল হাদীস বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান এর স্মরণে মিডিয়া সেন্টারে আজ রোববার বাদ মাগরিব খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ছাত্রনেতা হাফিজ মাওলানা এনামুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল্লাহ আল জারিফ ও হাফিজ আব্দুল্লাহ আল নাঈফ। আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা করেন প্রধান অতিথি আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান, বিশেষ অতিথির আলোচনা করেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ, মরহুমের বড় সাহেবজাদা বিশিষ্ট কবি ও গবেষক সৈয়দ মবনু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জগন্নাথপুর কবি- সাহিত্য পরিষদের সভাপতি কবি আলতাব আলী, জগন্নাথপুর প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলার সেক্রেটারি সৈয়দ রায়হান আহমদ, মাওলানা সোলাইমান আহমদ, জমিয়ত নেতা হাফিজ সৈয়দ শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা সৈয়দ মইনুল শিকদার, অনলাইন-ফেবুর জনপ্রিয় ব্যক্তি মিয়া মুহাম্মদ ওসমান, ছাত্র মজলিস নেতা আবু তায়্যিব, মোঃ আলী নূর, কামরুল ইসলাম, সাইফ আহমদ, ইসলাম আলী, রাজিব রহসান প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের বড় সাহেবজাদা বিশিষ্ট কবি ও গবেষক সৈয়দ মবনু।





























