জগন্নাথপুরে বোরকা পরে চুরির অভিযোগে মাদ্রাসা ছাত্র আটক
- Update Time : ১১:৩৪:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ২১ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে জামেয়া হুসাইনিয়া হাফিজা আরাবিয়া দারুল হাদিস সৈয়দপুর মাদ্রাসায় চুরির ঘটনায় এক ছাত্রকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ছাত্র একই মাদ্রাসার আলিয়া ৩য় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা যায়, গত ১২ জুন শুক্রবার গভীর রাতে বোরকা পরে মাদ্রাসার শিক্ষা সচিবের কক্ষে প্রবেশ করে তালা ভেঙে প্রায় ৫০ হাজার টাকা চুরি করে। পরদিন মাদ্রাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বোরকা পরিহিত এক ব্যক্তি শিক্ষা সচিব মাওলানা সৈয়দ মসরুর আহমদ কাসেমীর কক্ষে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। সিসিটিভি ফুটেজে বোরকা পরিহিত ব্যক্তির পরিচয় প্রথমে নিশ্চিত হওয়া না গেলেও তদন্তের একপর্যায়ে গত শুক্রবার (১৯ জুন) রাতে একই মাদ্রাসার ছাত্র শামীম আহমদ (জাহিদ মিয়া)কে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।
খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। আটক শামীম আহমদ (জাহিদ মিয়া) সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামের আব্দুস শহীদের ছেলে বলে জানা গেছে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, আটক মাদ্রাসা শিক্ষার্থী শামিম আহমদ (জাহিদ মিয়া)-কে শনিবার (২০ জুন) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।



























