০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, যুবক নিহত

  • Update Time : ০২:১৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিয়ের অনুষ্ঠানে কথাকাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নেত্রকোণা সদরের চল্লিশা এলাকার বামনিকোণা সংসদ বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল মিয়া (১৮) উপজেলার বামনিকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন, রবিন (১৮), সৌরভ (১৮) ও সাদেকুল ইসলাম (৪২)। তারা সবাই বামনিকোণা গ্রামের বাসিন্দা। তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ফয়সাল ও সাদেকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, বামনিকোণা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফয়সাল ও তার সঙ্গীদের সঙ্গে একই এলাকার কয়েকজনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাঁশ দিয়ে তাদের মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ২টার দিকে ফযসাল মারা যান। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, যুবক নিহত

Update Time : ০২:১৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬