০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ১২:২৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের নির্দেশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের আটঘর- সমসপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে সিআর-১৪৪/২৬(জগ) এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী জুনেদ মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী জুনেদ মিয়াকে শুক্রবার (১৯ জুন) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




























