জগন্নাথপুরে পুলিশের অভিযানে আসামী গ্রেফতার- ২
- Update Time : ১০:৩৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১২৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে পৃথক অভিযানে ইয়াবাসহ একজন ও পলাতক আসামী একজন মোট দুইজনকে গ্রেফতার গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই উমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের ইসলামপুর (আলখানার) পাড় গ্রামের মোঃ নজির আলীর ছেলে মোঃ হাবিবুর রহমানকে (২৪) ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এদিকে উপজেলার পাটলী ইউনিয়নের এরালিয়া গ্রামের আব্দুল্লাহ’র ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত সিআর নং-বিবিধ/৩৮/২৬(ছাতক)-এর পলাতক আসামী আনিছ মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





























