১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

  • Update Time : ১১:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে নগরীর জলাবদ্ধতা থাকবে না, সুফল পাবেন নগরবাসী। শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘জেলা শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড ২০২৪-২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের নেয়া একাধিক প্রকল্প বাস্তায়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে। একই সঙ্গে অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল। আর এই ২৫০ শয্যার হাসপাতাল পরিচালনা করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।’ তিনি বলেন, ‘সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।’ সিলেট নগরীতে একটি ‘ফুসফুস’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। বলেন, ‘সেখানে মানুষ অবাধে হাঁটাচলা করতে পারবেন এবং নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।’ এবারের জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতিতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরুপ ৫ টি ক্যাটাগরীতে ৮ জন গুণীশিল্পী ও ২ টি সৃজনশীল সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পদক ২০২৪-২৫ প্রদান করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

Update Time : ১১:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬