১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামি গ্রেফতার
- Update Time : ০৬:০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৮৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর (উত্তর হাটি) গ্রামের পিতা-কিরন মিয়ার ছেলে পলাতক আসামি আসামী মোঃ ইয়াছিন মিয়া আকাশকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত পলাতক আসামি ইয়াছিন মিয়াকে বুধবার বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





























