০৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমার গ্রাম : সৈয়দ সানি
- Update Time : ০২:৫৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ১৫৮ বার নিউজটি পড়া হয়েছে
আমি এখন বলবো আমার একটি গ্রামের কথা,
মিলেমিশে থাকি সবাই এই সমাজের প্রথা।
মিলেমিশে থাকবো সবাই থাকবো দিয়ে মন,
নিত্য দিনের চলাফেরায় সুন্দর আচরণ।
আমার গ্রামের প্রকৃতিতে নদ-নদীতে ভরা,
হাঁস, মাছ, চাষে মানুষ কৃষিকাজেও সেরা।
রাখাল ভাইরা ভোর হতেই গরু চড়ায় মাঠে,
দিনের বেলা কাজকর্মে থাকে বাজার হাটে।
বিকেল হতেই ছেলে-মেয়েদের নানান রকম খেলা,
দিনের আলো হারিয়ে গেলে সন্ধ্যাবেলা ফেরা।
কবি: সৈয়দপুর (হাড়িকোনা), জগন্নাথপুর, সুনামগঞ্জ।





























