০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ইতিহাসে জায়গা করে নিলেন দেম্বেলে

  • Update Time : ০৩:২০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপে ‘আই’ গ্রুপের তৃতীয় ম্যাচে উসমান দেম্বেলের সামনে দাঁড়াতেই পারেনি নরওয়ে। ৩২ মিনিটের মধ্যে তার হ্যাটট্রিকে বিপর্যয়ে পড়েছে পৃথিবীর উত্তরের দেশটি। বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক।

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের। ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন।

দেম্বেলের ৩২ মিনিটের মধ্যে করা হ্যাটট্রিকটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ১৯৮৬ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড কিংবদন্তি গ্যারি লিনেকারের ৩৫ মিনিটের মধ্যে করা হ্যাটট্রিককে পেছনে ফেলে দুইয়ে উঠে এলেন দেম্বেলে।

এই ম্যাচে দেম্বেলে ৭, ২০ ও ৩২ মিনিটে গোলটি করে এবারের বিশ্বকাপে নিজের চতুর্থ গোলটি পূরন করেন। এর আগে দুটি বিশ্বকাপে খেললেও দেম্বেলে তৃতীয় বিশ্বকাপে এসে নিজের নামের প্রতি সুবিচার করছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বকাপ ইতিহাসে জায়গা করে নিলেন দেম্বেলে

Update Time : ০৩:২০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬