০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাছের ট্রাকে ৪০ হাজার পিস ইয়াবা, আটক দুই

  • Update Time : ০৪:১৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: লকডাউনের মধ্যে মাছের ট্রাকে করে ইয়াবা পাচারকালে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৭। বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলার উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শিকলবাহা ক্রসিং এলাকায় তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার। পরে তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়েরের পর দুপুরে আদালতে প্রেরণ করা হয়। আটক ব্যক্তিরা হলেন-টেকনাফ থানার পুরান পল্টন পাড়ার জাহাঙ্গীর ও উখিয়া থানার সীজারিঘোনা এলাকার আজিজুল হক। র্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের চালক ও সহযোগীকে আটক করা হয়। তাদের দেখানো মতে কাভার্ডভ্যানটি (চট্টমেট্টো-ট-১১-৪৩৭১) তল্লাশি করে চালকের আসনের নিচে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও উক্ত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কঠোর লকডাউনের মধ্যেও জরুরি পরিবহনের আওতায় মাছ ও খাদ্যদ্রব্য পরিবহনের আড়ালে কাভার্ডভ্যানের মাধ্যমে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। কর্ণফুলী থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ সমকালকে জানান, দুই ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে র্যাব-৭ একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। এসময় ইয়াবা ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। সুত্র: দৈনিক সমকাল

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাছের ট্রাকে ৪০ হাজার পিস ইয়াবা, আটক দুই

Update Time : ০৪:১৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১