০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু
- Update Time : ০৭:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া, জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গাছ কাটতে গিয়ে সুজাত মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জগন্নাথপুর পৌর এলাকার ইনাতনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজাত মিয়া জগন্নাথপুর পৌর এলাকার ইনাতনগর গ্রামের মৃত জহর উদ্দিনের ছেলে। ইনাতনগর গ্রামের স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই বিন আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জগন্নাথপুর থানা পুলিশ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দৈনিক জগন্নাথপুর পত্রিকা-কে জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।




























