১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাবেক ছাত্রদল নেতার মোটরসাইকেল চুরি
- Update Time : ১০:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র ছাত্রনেতা মামুন হোসেনের মোটরসাইকেল চুরি হয়েছে। জানা গেছে, উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মামুন হোসেনের মোটরসাইকেলটি মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট থেকে হবিবপুর মাদ্রাসা পয়েন্ট সড়কের হবিবপুর ১ নম্বর ব্রিজের কাছ থেকে চুরি হয়। চুরি হওয়া মোটরসাইকেলটির নম্বর SYLHET mETRO HR 13-9119।
মোটরসাইকেলটির কোনো সন্ধান বা কেউ দেখতে পেলে মামুন হোসেনের সঙ্গে এই ০১৯৩২-৩০১২৩৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।




























