০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তম শ্রেণির ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

  • Update Time : ০১:০০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জ শহরের রাজনগরে একটি আবাসিক মাদ্রাসায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহেদুল হক। গ্রেপ্তার সাদেকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা। এর আগে রোববার রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় রাজনগর এলাকার ওই মাদ্রাসা থেকে তাকে আটক করে পুলিশ। মামলা থেকে জানা গেছে, “২৩ সেপ্টেম্বর রাতে সপ্তম শ্রেণির এক ছাত্রকে কৌশলে ধর্ষণ করেন সাদেকুল ইসলাম। ঘটনাটি কাউকে জানালে জিন দিয়ে মেরে ফেলার ভয়ও দেখান তিনি।” পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় ওই শিক্ষককে মাদ্রাসা থেকে আটক করে পুলিশ। রাতে ভুক্তভোগী শিশুটির বাবা থানায় মামলা করেন। এদিন বিকালে সাদেকুল ইসলামকে আদালতে পাঠানো হয়। এ ঘটনার পর সাদেকুল ইসলামকে মাদ্রাসা থেকে বহিষ্কার করার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী। সেইসঙ্গে ঘটনায় জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। ওসি জাহেদুল হক বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার করা মামলায় সাদেকুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সপ্তম শ্রেণির ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

Update Time : ০১:০০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬