০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাদ গ্রেফতার

  • Update Time : ০৮:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: নিষিদ্ধ ঘোষিত সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসেফ বখত রাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আসেফ বখত রাদ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার জন্মদিনের সমর্থনে রাদের নেতৃত্বে বের করা একটি ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল হয়। এরপরই পুলিশি তৎপরতা জোরদার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত রাদকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাদ গ্রেফতার

Update Time : ০৮:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬