০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিভিন্ন দল থেকে বাংলাদেশ খেলাফত মজলিসে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

  • Update Time : ১১:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার এক অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে ২০ জন নেতাকর্মী সংগঠনের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন। এর আগে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আরও ৩০ জন নেতাকর্মী প্রাথমিক সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেন। বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখার যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পৌর শাখার সভাপতি মাওলানা রিয়াজ উদ্দীন রাজু, সহ-সভাপতি মাওলানা সুহেল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আলী আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ ব্যাপারে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম বলেন, শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সারাদেশে বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করছেন। জগন্নাথপুরে খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করায় সংগঠনের পক্ষ থেকে তাদের স্বাগত ও শুভেচ্ছা জানাই। তিনি বলেন, “জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এগিয়ে যাচ্ছে। এই জাগরণ ছড়িয়ে পড়বে সর্বত্র।”

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বিভিন্ন দল থেকে বাংলাদেশ খেলাফত মজলিসে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

Update Time : ১১:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬