জগন্নাথপুরে মাদ্রাসাছাত্র ও নবীগঞ্জের স্কুলছাত্রী নিখোঁজের অভিযোগ
- Update Time : ০৩:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৯ম শ্রেণির এক মাদ্রাসাছাত্র ও নবীগঞ্জের ৯ম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা একসঙ্গে কোথাও চলে গেছে বলে স্থানীয়ভাবে আলোচনা থাকলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে উভয় পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের নিখোঁজের বিষয়টি প্রচার করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের ওই মাদ্রাসাছাত্র ও নবীগঞ্জ উপজেলার ৯ম শ্রেণির ওই স্কুলছাত্রীকে জগন্নাথপুরের ইসহাকপুর আল জান্নাত এলাকায় একটি টমটমে দেখতে পান স্থানীয় কয়েকজন। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়দের ধারণা, তারা পরস্পরের পরিচিত। তবে জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের ভাই-বোন বলে পরিচয় দেয় বলে জানা গেছে। এ সময় কয়েকজন তরুণ তাদের ভিডিও ধারণ করার চেষ্টা করলে স্কুলছাত্রী ভিডিও না করার জন্য বাধা দেয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। একপর্যায়ে কৌশলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত তাদের সন্ধান না পাওয়ায় উভয় পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করে নিখোঁজের বিষয়টি প্রচার করতে থাকেন। তবে তারা বর্তমানে কোথায় রয়েছে বা কী কারণে নিখোঁজ হয়েছে—এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে।



























