দেড় কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৪:৩৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: নারায়ণগঞ্জের ডন চেম্বার মোড় ও রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে শাহাবুল হাসান (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য দেড় কোটি টাকা। এছাড়াও তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। সোমবার বিকাল ৫ টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, অবৈধভাবে বিশেষ কৌশলে পার্সেলের মাধ্যমে মাদকদ্রব্য সংগ্রহ করে সে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। সুত্র: যুগান্তর




























