০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হেফাজতের আহ্বায়ক বাবুনগরীর প্রেসসচিব গ্রেফতার
- Update Time : ০৩:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হেফাজতে ইসলামের আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২২ মে) দুপুরে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২১ মে) রাতে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি। ফারুকী বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের সব ধরনের বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠাতেন। হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন তিনি। লে. কর্নেল মশিউর রহমান বলেন, ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করা হয়েছে হাটহাজারীতে সহিংসতার ঘটনায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হবে।




























