০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীবান্ধব ও হয়রানিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ছাত্র জমিয়তের মতবিনিময়

  • Update Time : ১২:৩১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: শিক্ষাঙ্গনে নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা, ক্যাম্পাসে অনিয়ম প্রতিরোধ এবং শিক্ষার্থীদের নেতৃত্ব ও নৈতিক গুণাবলি বিকাশের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়। ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি আবু তালহা তোফায়েলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। আবাসিক শিক্ষার্থীদের সিট বাণিজ্য ও বিভিন্ন হয়রানি তাদের স্বাভাবিক শিক্ষাজীবনকে ব্যাহত করছে। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে আমরা কাজ করতে বদ্ধপরিকর।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে ক্যাম্পাসে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখা সম্ভব। ক্যাম্পাসের অনিয়ম ও হয়রানি রোধে আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে থাকব।’ মতবিনিময়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আদর্শিক ছাত্রসংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে সিট বাণিজ্য, বিভিন্ন ধরনের হয়রানি এবং শিক্ষার পরিবেশ নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উত্থাপিত প্রতিটি সমস্যা গুরুত্বসহকারে নোট করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন। সংগঠনের কলেজ বিষয়ক সম্পাদক ও কলেজ উপকমিটির প্রধান মাহদি হাসান মাহফুজের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সালমান মাসরুর, সহ-সম্পাদক ইকরামুল হক জাবের, এমসি কলেজ কওমি স্টুডেন্ট ফোরামের সভাপতি তোফায়েল আহমদ, মেহেদী হাসান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আবুল হাসান কানাইঘাটী। সভায় এমসি কলেজ, গোয়াইনঘাট কলেজসহ সিলেটের প্রায় আটটি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ছাত্র জমিয়তের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শিক্ষার্থীবান্ধব ও হয়রানিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ছাত্র জমিয়তের মতবিনিময়

Update Time : ১২:৩১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬