আজিজুস সামাদ ডনকে কেন্দ্রীয় আ.লীগের সদস্য নির্বাচিত করায় জগন্নাথপুরে আনন্দ মিছিল
- Update Time : ০৬:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডনকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য নির্বাচিত করায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যােগে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে এসে এক পথসভা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও পৌর শাখার সভাপতি ছালিক আহমদ পীরের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, আ.লীগ নেতা তাজ উদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহির আলী, যুবলীগ নেতা গয়াছ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহান আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ- পরিবেশ বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান সিতু। এসময় আ.লীগ নেতা আফু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, আ.লীগ নেতা সেলিম মিয়া, আনোয়ার কোরেশী, জয়নুল কোরেশী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ দুদু মিয়া, আজির উদ্দিন, বদরুল আহমদ, সুমন মিয়া, জগন্নাথপুর উপজেলা সৈনিক লীগের সভাপতি ফারুক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ মোঃ শাহজাহান, সেলিম আহমদ, রনি আহমদ, সৈয়দ ইনান, সুজেল মিয়া, সৈয়দ তামিম আহমদ, রায়হান আহমদ প্রমূখ। উপস্থিত ছিলেন।





























