০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারায় প্রধান শিক্ষক হারুনুর রশিদের অনিয়ম দূর্নীতি ও অপসারণের দাবীতে মানববন্ধন

  • Update Time : ০১:৫৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

হারুন-অর-রশিদ, দোয়ারাবাজার থেকে ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পেস্কারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(চলতি দায়িত্ব) মোঃ হারুনুর রশিদের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও অর্থ আত্মসাধের প্রতিবাদে ও তার অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ ও দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে পেস্কারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এতে এলাকার বিভিন্নস্থরের লোকজন অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম, মিজানুর রহমান উজ্জল,সদস্য শহীদুল ইসলাম বাচ্চু মাষ্ঠার,মোঃ নুর উদ্দিন, মানিক মিয়া, বাবুল মিয়া, মোঃ আব্দুর রশিদ,সুলতান আহমদ,ফজলু মিয়া,মোঃ ফরিদ মিয়া, কাশেম মিয়া, সফিকুল ইসলাম,হাফেজ জাহাঙ্গীর, হামিদ আলী, সামছু মিয়া, জামাল উদ্দিন, মণির হোসেন, দিদারুল আলম, মোঃ আব্দুল জলিল প্রমুখ।

বক্তারা বলেন এই  বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের বিরুদ্ধে বিদ্যালয়ের দরজা তিনি নিজের ভবনে লাগানোর পাশাপাশি, ক্ষুদ্র মেরামত, শ্লীপের টাকা ও অন্যান্য ব্যয় বাবদ প্রায় ২ লক্ষ ৯৫ হাজার টাকা বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যয় না করে নিজেই আত্মসাত করেছেন। বিদ্যালয়ের বিভিন্ন মালামাল নিজের  বাসায় নিয়ে ব্যবহার করা, প্যারা শিক্ষকের নামে প্রতি মাসে ছাত্রছাত্রীদের নিকট থেকে ৫/৬ হাজার টাকা উত্তোলন করে প্যারা শিক্ষককে মাসে দুই হাজার টাকা দিয়ে বাকী টাকা নিজের পকেটে রেখে আ্ত্মসাৎ করা, বিদ্যালয়ের ২ হাজার কেজি সরকারী বই বিক্রি করে কোন খাতে ব্যয় করেছেন তার হিসাব না দেয়া।  তিনি বিদ্যালয়ে ক্লাস চলাকালীন বাড়ী পরিদর্শন, বিদ্যালয়ের আঙ্গিনায় বসে ধুমপান করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছ তার বিরুদ্ধে। ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দাদন (সুদের) ব্যবসারও অভিযোগ রয়েছে পুরো এলাকায়। সুদের টাকা পরিশোধ করতে গিয়ে সর্বশান্ত হয়েছেন অনেকেই।  অনেকেই আবার সুদের টাকার সুদ পরিশোধ করতে না পেরে আত্মগোপনে রয়েছেন। তিনি অল্পদিনে আঙ্গুল ফুলে গলা গাছ বনে হয়েছেন কোটিপতি। তার দ্রুত অপসারনের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট দাবী জানান এলাকাবাসী। অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচী প্রদানের ঘোষনা দেন স্থানীয়রা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দোয়ারায় প্রধান শিক্ষক হারুনুর রশিদের অনিয়ম দূর্নীতি ও অপসারণের দাবীতে মানববন্ধন

Update Time : ০১:৫৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০