জগন্নাথপুরে পুলিশের অভিযানে মোটরসাইকেল উদ্ধার, চোরসহ গ্রেফতার ২
- Update Time : ০৩:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি মোটরসাইকেল উদ্ধার, চোরসহ গ্রেফতার ২।
জগন্নাথপুর বাজার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে ও মোটরসাইকেল চুরির সাথে জড়িত চুর চক্রের সদস্যদেরকে গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত।
জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান, এসআই লুৎফূর রহমান, এএসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকায় জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের মৃত লস্কর মিয়ার ছেলে মোটরসাইকেল চোর চুনু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে মাদক ব্যবসায়ী উপজেলার চিলাউড়া কবিরপুর গ্রামের মৃত প্রতাব অালীর ছেলে অাব্দুল করিম (৪২)কে মাতাল অবস্থায় ১.৫ মি. লি দেশীয় তৈরি চোলাই মদ সহ জগন্নাথপুর পৌরপয়েন্ট থেকে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। উভয় বিষয়ে জগন্নাথপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জগন্নাথপুর বাজার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে ও মোটরসাইকেল চুরির সাথে জড়িত চুর চক্রের সদস্যদেরকে গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত।
জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান রহমান জগন্নাথপুর পত্রিকা কে জানান, গ্রেফতারকৃত অাসামীদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ অাদালতে প্রেরন করা হয়েছে।






















