০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার এক গুরুত্বপূর্ণ মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বাদ জোহর সুনামগঞ্জ মডেল মসজিদের হল রুমে জেলা সভাপতি মুফতী আজিজুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম’র পরিচালনায় বৈঠকে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামী ২৩ জুলাই দিন ব্যপি প্রশিক্ষণ মজলিসের তারিখ নির্ধারন করা হয়।
উপস্থিত জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত ও বেগবান করার লক্ষ্যে নিজ নিজ মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। নেতৃবৃন্দ আগামী দিনে থানা পর্যায়ে সংগঠনের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




























