০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন মিজান চৌধুরী

  • Update Time : ০৭:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ছাতক উপজেলার কালারুকা পয়েন্ট থেকে আর্থানপুর পর্যন্ত রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী। বুধবার (২৫ জুন) সকালে সুনামগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে নির্মিতব্য প্রকল্পটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। উদ্বোধন কালে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেন, এলাকাবাসীর চলাচল সহজ ও নিরাপদ করতে জেলা পরিষদ ধারাবাহিকভাবে বিভিন্ন সড়কের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এ রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন মিজান চৌধুরী

Update Time : ০৭:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬