১০:১০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

  • Update Time : ০৯:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলামের নির্দেশে পুলিশের অভিযানে গাছ কাটার অভিযোগে হওয়া মামলায় এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জগন্নাথপুর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের মৃত হাজী মোঃ চেরাগ আলীর ছেলে এজাহার নামীয় আসামী মোঃ শফিক মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের সাইদুল হক গংদের মালিকানাধীন (ছাড়া বাড়ি- পুরান বাড়ির) শতাধিক গাছ কেটে বিক্রির চেষ্টার অভিযোগে জগন্নাথপুর থানায় সাইদুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। গাছ কাটার মামলায় গ্রেফতারকৃত আসামী শফিক মিয়াকে আজ রোববার (৩ মে) দুপুরে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

Update Time : ০৯:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬