জগন্নাথপুরে মোবাইল চুরিকে কেন্দ্র করে হামলা, গুরুতর আহত একজন ওসমানীতে ভর্তি
- Update Time : ১২:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোবাইল চুরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুরুক মিয়া (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর পয়েন্টে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত মাশুক মিয়ার ছেলে সুরুক মিয়া ও একই গ্রামের মতিন মিয়ার ছেলে সাইদুল ইসলামের মধ্যে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে মজিদপুর পয়েন্টে সুরুক মিয়ার ওপর সাইদুল ইসলাম ও কাদির আহমদের লোকজন হামলা চালান। এতে সুরুক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে মজিদপুর গ্রামের আলী হায়দার জানান, প্রায় ২০ দিন আগে মজিদপুর গ্রামের কাদির আহমদের একটি মোবাইল ফোন চুরি হয়। মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে কাদির আহমদ ও হৃদয় আহমদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে বুধবার রাতে সাড়ে ৮ ঘটিকায় কলকলিয়া ইউনিয়নের মজিদপুর পয়েন্টে সুরুক মিয়ার ওপর কাদির আহমদ ও সাইদুল ইসলামসহ তাদের লোকজন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।




























