০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

  • Update Time : ১২:১৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে: কেন্দ্রীয় সভাপতি

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ১৪ ও ১৫ সেপ্টেম্বর (সোমবার ও মঙ্গলবার) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই দিনব্যাপী এ অধিবেশন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী অধিবেশনে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দিন-রাত মিলিয়ে ২-৩ ঘণ্টাও বাসাবাড়িতে গ্যাস থাকে না। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দেশে বিদ্যুৎ সংকটও প্রকট আকার ধারণ করেছে। বিদ্যুৎ সংকটের কারণে প্রতিদিনই শিল্প ও কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এমনকি গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে পোশাক রপ্তানি কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, জ্বালানি সংকটের প্রকৃত চিত্র দেশের পেট্রোল পাম্পগুলোতে স্পষ্ট হয়ে উঠেছে। ৩-৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক গাড়ি তেল-গ্যাস পাচ্ছে না। জনগণের এমন দুর্ভোগ অত্যন্ত বেদনাদায়ক। সরকারকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এসব সংকট দ্রুত নিরসন করতে হবে। অন্যথায় কালক্ষেপণ করলে সরকারকে ভয়ংকর খেসারত দিতে হবে।

৬টি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত

অধিবেশনে শিক্ষা, রাজনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ৬টি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবগুলো হলো:

১. শিক্ষা ও শিক্ষাঙ্গনের পরিস্থিতি প্রসঙ্গ
২. তেল, গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধিতে জনজীবনে দুর্ভোগ প্রসঙ্গ
৩. শোক প্রস্তাব
৪. স্বনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দ এবং কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন প্রসঙ্গ
৫. হত্যা, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গ
৬. জাতীয় সংসদে পাস হওয়া (হেবা) Property Transfer Act প্রসঙ্গ

দুই দিনব্যাপী অধিবেশনে দারসে কুরআন পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক।

অধিবেশনে সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু ও মাওলানা মুহাম্মদ মনির হোসাইন, সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা কে এম ইমরান হুসাইন এবং সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা অংশগ্রহণ করেন।

দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার, বায়তুলমাল সম্পাদক আহসান আহমাদ খান, অফিস ও পাঠাগার সম্পাদক নূর মোহাম্মদ এবং ছাত্রকল্যাণ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মাহমুদুল হাসান রাসেল।

এছাড়া কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সাকিব মাহমুদ রুমী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি মুহাম্মদ ইকরামুল হক এবং কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি জুনায়েদ আহমদ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

Update Time : ১২:১৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬