জগন্নাথপুরে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- Update Time : ০১:০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জগন্নাথপুর পৌর ভবনের হলরুমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আফজাল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদ আল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুজ্জামান পিয়াস, জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লুৎফুর রহমান,

সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আবু সুফিয়ান তোহা, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক স্কুল ও মাদ্রাসা সম্পাদক রেজাউল করিম রিপন, সিলেট এমসি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইসমাইল খান সৌরভ, জগন্নাথপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তৈয়বুর রহমান, জগন্নাথপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু তাহের সিদ্দিক, জগন্নাথপুর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী শাখার সভাপতি কবির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দিলওয়ার আহমদ প্রমুখ।




























