০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট থেকে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন শুক্রবার
- Update Time : ০৩:৩৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেট থেকে সৌদি আরবের উদ্দেশ্যে এ বছরের প্রথম হজ ফ্লাইট রওয়ানা দিবে আগামী শুক্রবার। ঐদিন রাত দশটায় হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।
শুক্রবার পৌনে ছয়টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন তিনি। সেখান থেকে তিনি দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলে অবস্থান করবেন। রাত দশটায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে পবিত্র হজ ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
উল্লেখ্য, গতমাসের ১১জুলাই শেখ হাসিনা হজ কার্যক্রম ২০১৮-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।





























