০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুই দিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
- Update Time : ০৫:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাহি আহমদ (৬) নামে এক শিশুর মরদেহ ইটাখলা নদী থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট এলাকার ইটাখলা নদীর পানিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেন। জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ইটাখলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় মাহি আহমদ। সে উপজেলার মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুকচালক আক্তার মিয়ার ছেলে। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই সাব্বির আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।




























