সিলেটে যুবদলের আংশিক কমিটি অনুমোদন
- Update Time : ০৬:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদ। নতুন এই কমিটিতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা এবং মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে সিলেট মহানগর যুবদলের নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) এই নতুন কমিটি অনুমোদনের বিষয়টি প্রকাশ করা হয়। এর আগে ১৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি, আবদুস সালামকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা যুবদলের আংশিক কমিটি দেওয়া হয়। এই কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে স্থান পেয়েছেন কয়েস আহমদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব। এদিকে সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে এমদাদুল হক স্বপন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ স্থান পেয়েছেন। কেন্দ্রীয় যুবদলের অফিসিয়াল প্রেসনোটে জানানো হয়েছে, নবগঠিত এই উভয় কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণাসিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রবিবার মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে জেলা এবং মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।




























