০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মাওঃ হোসাইন আহমদ নাছিরপুরীর জীবন-কর্ম নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল

  • Update Time : ০৬:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলূম মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং এলাকার মুর্দেগানদের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলূম মাদ্রাসার উদ্যোগে, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সার্বিক তত্ত্বাবধানে, দেশী ও প্রবাসীদের অর্থায়নে মাদ্রাসা প্রাঙ্গণে বিকেল ৩ টা থেকে রাত ১টা পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়। সৈয়দপুর মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আলা উদ্দিনে সভাপতিত্বে এবং বড়কাপন ও আধুয়া ইমদাদুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি হামিদুল হক রাহমানীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন মাওলানা শায়খ আনিসুর রহমান আশরাফী, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে নসিহত পেশ করেন মাওলানা শায়খ ইউসুফ বিন ইকবাল, বি-বাড়িয়া, শায়খুল হাদিস আল্লামা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী, ভবের বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা আজিজুল হক, পইলভাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আশিকুর রহমান, মাওলানা আব্দুস সুবহান, মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আবুল খয়ের, মাওলানা শামসুল হক, মুফতি জাকির হোসাইন। এছাড়াও দেশবরেণ্য আরও অনেক উলামায়ে কেরাম মাহফিলে নসিহত পেশ করেন। মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রতিষ্ঠান পরিচালক, শিক্ষক গণ সহ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। মাহফিলে বক্তারা বলেন, মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী (রহ.) ছিলেন এলাকার একজন প্রচারবিমুখ বুজুর্গ। তিনি এলাকায় একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠা ও বিভিন্ন মসজিদে দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রেখে যাওয়া দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে নিতে বক্তারা সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। মাহফিল সমাপনান্তে দেশ বিদেশের সবাই সহযোগিতা করায় মাদ্রাসার মুহতামিম মুফতি হামিদুল হক রাহমানী সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান এবং মুর্দেগানদের মাগফিরাত কামনা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শায়খ আনিসুর রহমান আশরাফী, কুমিল্লা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মাওঃ হোসাইন আহমদ নাছিরপুরীর জীবন-কর্ম নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল

Update Time : ০৬:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬