০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মে দিবসে ছাতকে লাফার্জ- হোলসিম শ্রমিক ইউনিয়নের র্যালি ও আলোচনা সভা
- Update Time : ০১:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / ১৬ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে মহান মে দিবস উপলক্ষে লাফার্জ-হোলসিম লিমিটেড শ্রমিক ইউনিয়ন (চট্ট-২৫৭৯)এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার লাফার্জ-হোলসিম লিমিটেডের প্ল্যান্টে র্যালি ও শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড শ্রমিক ইউনিয়ন সভাপতি তালুকদার আনোয়ার মাহমুদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাফাতুর রহমান চৌধূরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক মমতাজুর রহমান খাঁন, ক্রিড়া সম্পাদক হেলাল আহমদ, লাভলু মিয়া তালুকদার, নুরুল গনি, সিদ্দিক আহমেদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রমিক ইউনিয়নের ম্যাকানিকাল হাজী আব্দুল হক।



















