০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃটেনে বিশ্বনাথের ছেলে তোফায়েল আহমদের কৃতিত্ব
- Update Time : ০৫:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বৃটেনে প্রতিবারের ন্যায় এবারও বিশ্বনাথের এ প্রজম্মের ব্রিটিশ বাংলাদেশী তরণ-তরনীরা উচ্চ শিক্ষায় আশানুরুপ সাফল্য অর্জন করে বিলাতের মাটিতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছেন। গত ২২ জুন উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা গ্রামের হাজী মবশ্বির আলী ও মোছাঃ বিলকিছ বেগম দম্পতির ২য় ছেলে ও সাংবাদিক মোহাম্মদ আলী শিপনের মামাতো ভাই তোফায়েল আহমদ আলী বৃটেনের ডি মন্টফর্ট ইউনির্ভাসিটি থেকে হেলথ কেয়ার সায়েন্স (অডিওলজি) এর উপর সেকেন্ড ক্লাস ডিভিশন ব্যাচেলর অফ সায়েন্স (অর্জন) ডিগ্রি অর্জন করেছে। তোফায়েল আহমদ আলী ভবিষ্যৎ আরও উচ্চতর ডিগ্রি নিতে আগ্রহী। সে তার এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃজ্ঞতা জানিয়েছে। সে সকলের কাছে দোয়া প্রার্থী।





























