০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে বিএনপির তিন নেতার বাড়িতে পুলিশের তল্লাশী
- Update Time : ০২:৪০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা বিএনপির তিন নেতার বাড়িতে গিয়ে ঘর তল্লাশী করেছে থানা পুলিশ। রবিবার (২রা সেপ্টেম্বর) ভোরে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গৌছ খানের জানাইয়া গ্রামের বাড়িতে পুলিশ তল্লাশী চালায়। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূরউদ্দিনের জানাইয়া গ্রামের বাড়ি ও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজি আব্দুল হাই’র গ্রামের বাড়ি রাজনগরে পুলিশ তল্লাশী চালিয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বিএনপির তিন নেতা জানান, আজ ভোরে তাদের বাড়ির বসতঘর ও বাংলা ঘরে ঢুকে পুলিশ তল্লাশী চালিয়েছে। তারা বলেন, পুলিশ অযথা আমাদেরকে হয়রানী করছে। তারা হয়রানি বন্ধে প্রশাসনের প্রতি জোরদাবি জানান। এ ব্যাপারে থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, আমাদের নিয়মিত অভিযান ছিল। তাই অভিযান করা হয়েছে।





























