বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৩
- Update Time : ০৫:২২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ আগস্ট ২০১৮
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন নাটোরের লালপুর উপজেলায়। শনিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার কদিমচিলান এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসুন নুর ঘটনাস্থল থেকে সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন। হাইওয়ে থানার এসআই তরিকুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে পাবনা থেকে বগুড়াগামী চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস কদিমচিলান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনাকে সামনে থেকে চাপা দেয়। তিনি জানান, এতে লেগুনার সকল যাত্রী ছিটকে পড়লে চাপা পড়ে দুই শিশু ও তিন নারীসহ ১৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।





























