বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন : যুক্তরাষ্ট্র যাচ্ছেন ব্যারিস্টার ইমন
- Update Time : ০৩:২৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ব্যারিস্টার এনামুল কবীর ইমন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের লঞ্চ প্যাড থেকে মহাকাশের নির্ধারিত কক্ষপথের উদ্দেশে পাঠানো হবে।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মূল অবকাঠামো তৈরি করেছে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস। স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হবে। স্যাটেলাইটের উৎক্ষেপন বিদেশে থেকে হলেও এটি নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশ থেকেই। এ জন্য গাজীপুরের জয়দেবপুরে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন (ভূমি থেকে নিয়ন্ত্রণব্যবস্থা) তৈরি করা হয়েছ।
গাজীপুরের গ্রাউন্ড স্টেশন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লোরিডায় উৎক্ষেপণ কার্যক্রমের সঙ্গে সরাসরি সংযুক্ত হবেন। আর ক্যাপ ক্যানাভেরালে থাকবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ব্যারিস্টার এনামুল কবীর ইমনসহ একটি প্রতিনিধিদল। প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হচ্ছে ২ হাজার ৯০২ কোটি টাকা।
বঙ্গবন্ধু স্যাটেলাইটে মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর মধ্যে ২০টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। বাকি ২০টি ট্রান্সপন্ডার বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রির জন্য রাখা হবে। সফলভাবে মহাকাশে গেলে বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলা।




























