ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও সমঝোতা চুক্তি করে বাংলাদেশকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, দেশবিরোধী চুক্তি করে অতীতে কেউ রক্ষা পায়নি। বর্তমান সরকারও রেহাই পাবে না। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সঙ্গে যা করার তাই করছে। জনগণের সেন্টিমেন্ট বিরোধী কাজ করে আখের রক্ষা করতে পারবেন না। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, তিনি বলেন, ভারত কৌশলে বাংলাদেশ থেকে সব নিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশকে তারা কিছুই দিচ্ছে না। ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চরম হুমকির মুখে পড়বে। দেশের যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধান বেশি প্রয়োজন ছিল। কিন্তু তিস্তা চুক্তি প্রসঙ্গে মমতা বলছেন, তারা বাংলাদেশে পানি দিবে না।
বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনের ন্যায্য হিস্যা তো দূরে থাক, এসব নদীর উজানে ভারত একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে। অপরদিকে বাংলাদেশ অংশে এই নদীগুলো মরা খালে পরিণত।
তিনি বলেন, ২৫ সালা গোলাপী চুক্তির খেসারত জাতিকে চরমভাবে দিতে হয়েছে। এখন সামরিক চুক্তি হলে চিরদিনের জন্য ভারতের গোলামী করতে হবে। কাজেই দেশপ্রেমিক সেনাবাহিনীকে শেষ করার জন্য সামরিক চুক্তির নামে গোলামী চুক্তির জিঞ্জিরে আবদ্ধ করা হলো।
১২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিরক্ষা চুক্তিতে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ দেশ: চরমোনাই
- Update Time : ০৮:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
- / ১৭ বার নিউজটি পড়া হয়েছে





























