১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বালুর ট্রাকে মিলল ভারতীয় মদের চালান

  • Update Time : ১১:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বালুভর্তি একটি কার্গো ট্রাক থেকে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে এসএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে শাহপরান (রহ.) তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এসআই (নিঃ) মো. মাসুদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়ায় মেসার্স ইসলাম ব্রাদার্স নামের দোকানের সামনে চেকপোস্ট বসায়। এ সময় একটি হলুদ রঙের বালুভর্তি কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে রয়েছে  স্ট্যাগ ডিলাক্স হুইস্কি ১১ বোতল রয়্যাল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি ৯ বোতল এবং আইস ভদকা ৭ বোতলসহ মোট ২৭ বোতল মদসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার দুজন হলেন-গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এলাকার মো. সামছুল হক মীর (২৮), ট্রাকের চালক এবং একই উপজেলার দেওপাড়া এলাকার মো. নাহিদ মিরাজী (২০), হেলপার। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় ২২ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর ৩২) দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে বালুর ট্রাকে মিলল ভারতীয় মদের চালান

Update Time : ১১:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬