০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সত্যের জয় আর মিথ্যার ক্ষয় : কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ১২:৪০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
অসৎ লোকের তেলবাজি বড়ই বেশ,
সৎ লোকের সত্য কথা জীবন শেষ।
মিথ্যার মোহে অন্ধ যে এই ভুবন,
পাপের ছায়ায় ডুবছে রে সব মন।
চাটুকারেরা সুখে কাটায় দিন,
অন্যায় আজ সাজছে রে রঙ-বিন।
তবুও জেনো মিথ্যার এই জয়,
ক্ষণিকের তরে, চিরদিন টিকে নয়।
সত্যের আলো নিভে না তো কোনোদিন,
ধৈর্য্যের সাথে কেটে যায় কালো দিন।
পাহাড় প্রমাণ মিথ্যার কালো মেঘ,
সত্যের ঝড়ে হারাবেই তার বেগ।
অবশেষে হবে মিথ্যার বড় ক্ষয়,
সততার পথে আসবেই মহাসদয়।
ন্যায়ের পতাকা আকাশে উড়িবে বেশ,
সত্যের জয়ে ঘুচবে মলিন বেশ।
লেখক: কাজী ও সাংবাদিক- শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।




























