০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৃত বাদশা- কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০২:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
লোভের মোহে যে হারায় না নিজেকে কখনো,
ছোঁয় না যাকে জাগতিক কোনো মোহও।
নিজের প্রবৃত্তি যে নিয়ন্ত্রণে রাখতে জানে,
পথ চলে সে সততার চিরন্তন টানে।
অন্যের রাখা আমানত যে যত্নে আগলে রাখে,
কখনো করে না ছলনা আপন কিম্বা পরকে।
দিয়ে যদি কোনো ওয়াদা বা কথা কখনো কারো,
প্রাণপণে তা পূরণ করে, ভাবে না তো আরও।
সিংহাসন বা রাজমুকুট তার তো প্রয়োজন নাই,
মানুষের ভালোবাসায় ধন্য তার জীবন ভাই।
লোভ জয় করে মনে যে বিলায় পূত আশা,
জগতে সেই তো শ্রেষ্ঠ মানুষ—সেই সত্যিকারের বাদশা।
লেখক:- কাজী ও সাংবাদিক- শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।




























