০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পদার্থের নোবেল জয় তিন বিজ্ঞানীর

  • Update Time : ০৯:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিন পদার্থ বিজ্ঞানী। তারা হলেন- মার্কিন পদার্থ বিজ্ঞানী আর্থার অ্যাশকিন, ফরাসী পদার্থবিজ্ঞানী জিরার্ড ম্যুরো ও কানাডার নারী পদার্থবিজ্ঞানী ডন্না স্ট্রিকল্যান্ড। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি সুইডেনের স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় এ তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দিয়েছে।

রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, লেজার পদার্থবিদ্যার ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনের জন্য যৌথভাবে এ পুরস্কার পেলেন তারা। তবে এবারের পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক পাবেন মার্কিন পদার্থবিজ্ঞানী আর্থার অ্যাশকিন। বাকি অর্থ ভাগাভাগি করে নেবেন অপর দুই বিজ্ঞানী।

১৯০১ সালের পর থেকে নোবেল কমিটি এ পর্যন্ত ১১২ বার পদার্থে নোবেল পুরস্কার দিয়েছে। গত বছর মহাকর্ষীয় তরঙ্গ অনুসন্ধানের স্বীকৃতিস্বরূপ পদার্থের নোবেল যৌথভাবে পান জার্মান বংশোদ্ভূত রেইনার ওয়েইস ও মার্কিন দুই বিজ্ঞানী ব্যারি সি ব্যারিশ এবং কিপ এস থোর্নে । বুধবার রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ৮ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পদার্থের নোবেল জয় তিন বিজ্ঞানীর

Update Time : ০৯:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮