০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের উন্নয়নে আমেরিকার মত জেলা সরকার প্রয়োজন: ড. মোমেন

  • Update Time : ০৩:০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ আগস্ট ২০১৮
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের নদী-নালা, খাল-বিল ও ছড়া-জলাশয় সুপ্রীয় পানির উৎসে পরিনত করতে পারলে নিরাপদ পানির অভাব কমে আসবে। এগুলো হলো দৃশ্যমান অবকাঠামো। আর অদৃশ্যমান অবকাঠামো- আইন কানুনের তথা যত প্রয়োগ, গুনগত শিক্ষা আর স্ব স্ব অবস্থান থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে এগিয়ে যাওয়া। সমাজে প্রত্যেক নাগরীকের সুযোগ-সুবিধা বাড়বে জেলা বিকেন্দ্রীকরণ হলে। আমেরিকার প্রতিটি স্ট্যাট আলাদা আলাদা ভাবে পরিচালিত হয়ে থাকে। তারা প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ দেন। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন সমান হয় না উল্লেখ করে ড. মোমেন আরো বলেন, মেধার দক্ষতার উপর ভিত্তি করে বেতন নির্ধারণ হয়।

নিজ এলাকা থেকে নিয়োগ পেয়ে স্ব স্ব এলাকাতেই পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করার ফলে অপরাধ অনেকাংশে কম। এলাকায় কে ভালো, কে খারাপ পুলিশ আগে থেকে জানা থাকায় তাদের অধিকতর তদন্তের প্রয়োজন হয় না। সুতরাং বাহিরের দেশের মত বাংলাদেশের জেলায় জেলায় সে রকম ব্যবস্থা চালু করা আমার লক্ষ। যদি সিলেটবাসী আমাকে জাতীয় নির্বাচনে সুযোগ দিয়ে জয়ি করেন তাহলে বাহিরের দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজ করবো। শুক্রবার সন্ধায় সিলেট নগরীর ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল ওয়াকফ স্টেট দাঁউদপুর, মোছারগাঁও ও বারখলা জামে মসজিদ পরিদর্শন শেষে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আমির উদ্দিনের বাস ভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ড. মোমেন উপরোক্ত কথাগুলো বলেন।

সে সময় উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের একান্ত সচিব জাভেদ সিরাজ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাংবাদিক জাবেদ এমরান, মহানগর ছাত্রলীগ নেতা এডভোকেট আবুল হোসেন, ২৫নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক জুনেদ আহমদ, ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুস সামাদ, হুমায়ূন রশিদ রাজু, তানভীর আহমদ, রাসেদ উদ্দিন জগলু, পলাশ আহমদ, আব্দুল ওয়াদুদ, এজাজ উদ্দিন আহমদ, মিফতাদুল ইসলাম সৌরভ ও সামাদ আহমদ প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দেশের উন্নয়নে আমেরিকার মত জেলা সরকার প্রয়োজন: ড. মোমেন

Update Time : ০৩:০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ আগস্ট ২০১৮