দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা
- Update Time : ০৫:১৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ২০১৯-২০ সেশনের জন্য ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বশীল ও সদস্যবৃন্দকে অান্তরিক অভিনন্দন জানিয়েছেন, দেশ-বিদেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া।
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটিতে কাজী এম জমিরুল ইসলাম মমতাজকে সভাপতি, মো. নুরুল হক’কে সাধারন সম্পাদক, হোসাইন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি এম এ কাসেম, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এম ইলিয়াছ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য, মো. মোশাহিদ আহমদ, এম এ কাশেম চৌধুরী, সালেহ আহমদ হৃদয়, সদস্য, সামিউল কবির, মো. আবু সঈদ, আলাল হোসেন, নাঈম তালুকদার।
উল্লেখ, গত ৪ আক্টোবর বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কাজী জমিরুল ইসলাম মমতাজ’র সভাপতিত্বে উপজেলার বিবদমান ২টি গ্রুপের সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ২টি গ্রুপের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে গত ২০ অক্টোবর বিকেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





























