১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আনছার উদ্দিনের নিন্দা
- Update Time : ১২:৫৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর আলী ও উপজেলা যুবদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছালিক আহমদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপি সহ- সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি,সুনামগঞ্জ জেলা যুবদলের সাবেক আহবায়ক আনছার উদ্দিন।

শুক্রবার সন্ধ্যায় আনছার উদ্দিন’র স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান- বিনা ভোটে নির্বাচিত সরকার তার নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে ধারাবাহিকভাবে গ্রেফতার করে যাচ্ছে এবং মানুষের স্বাধীনতা হনন করছে।





























