স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চুরির মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, পৌরএলাকার পূর্ব ভবানীপুর গ্রামের ইসরাক আলীর পুত্র জুয়েল মিয়া (২৩) একটি চুরির মামলায় আদালত কর্তৃক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার রাতে সৈয়দপুর বাজার থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে।
এদিকে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী ওই গ্রামের আলমাছ উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন (৩৪)কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পৌরএলাকার উত্তর জগন্নাথপুর গ্রামের আবদুল জলিল (৫৫) কে ৩০০ গ্রাম গাঁজাসহ পুলিশ গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার অফিসার্স ইনচার্জ হারুনুর-অর-রশিদ চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
০৪:০০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার-৩
- Update Time : ০৬:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে





















