০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
- Update Time : ০৭:২৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় দিন ব্যাপি নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যদ্বয়ের সাথে সাথে তোপ ধবনির মাধ্য দিয়ে জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের সূচনা হয়। শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জগন্নাথপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ,

জগন্নাথপুর পৌরসভা সহ বিভিন্ন সংঘ-সমিতির নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে শদীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় শহীদদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।





























