০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মসজিদের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে একজন গ্রেফতার
- Update Time : ০৮:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের মুয়াজ্জিনকে মারপিট করে মসজিদের টাকাপয়সা লুটপাট করে ছিনিয়ে নেওয়ার অভিযোগে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী নন্দিরগাঁও জামে মসজিদের মুয়াজ্জিন আমির হোসেনকে রাতে ঘুম থেকে ডেকে মারপিট করে মসজিদের জামানো টাকাপয়সা লুটপাট করে ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার হবিবপুর (আশিঘর) গ্রামের আবারক আলীর ছেলে সাজিদুর রহমানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ছিনতাই মামলার আসামী সাজিদুর রহমানকে আজ সোমবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























