০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার- ২
- Update Time : ১১:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর রৌডর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে ওয়ারেন্টের পলাতক আসামী তৌরিছ মিয়া, জামালপুর রৌডর গ্রামের মোঃ আব্দুল মতিনের স্ত্রী ওয়ারেন্টের পলাতক আসামী মোছাঃ পারভিন বেগম। আজ রোববার (২৭ জুন) গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





























