০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শামীম তালুকদার গুরুতর অসুস্থ
- Update Time : ০৮:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
হাসান আহমদ, ছাতক :: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি, জাতীয় দৈনিক “ঢাকা প্রতিদিন” পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, শামীম আহমদ তালুকদার গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি সিলেট নগরীর পার্ক ভিউ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। আগামী দু’দিনের মধ্যে থাকে অপারেশন করাতে হবে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে, শামীম আহমদ তালুকদারের সুস্থতা কামনা করে ছাতকবাসীসহ সকলের কাছে তার পরিবারের পক্ষ থেকে দো’আ চেয়েছেন।





























